• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া -ডা. জাহিদ হোসেন বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী   হাবিপ্রবিতে সাবেক গাড়ি চালকের বেতন বৈষম্যের অভিযোগ মাদকবিরোধী অভিযানে সাফল্য: অষ্টগ্রামে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ‎ যশোর ঝিকরগাছায় মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশে হেফাজতে দিনাজপুর জেলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদক জুয়া জিরো টলারেন্স ঘোষণা দিলেন পুলিশ সুপার।  সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের সিআরআর ঘাটতি, কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চাওয়া যশোর মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

যশোর মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

৫৪

 

যশোর মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :

যশোর মনিরামপুর উপজেলায় ইমামুল হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রী খুন হয়েছেন৷ নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
সোমবার (৮ জুন) রাত ৯ টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পিছনে এ ঘটনাটি ঘটে। নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সর্দারের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ভাগ্নে সাদ্দাম হোসেন জানান, ইমামুলের নাতনি সুমাইয়াকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফারাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি।

গত বৃহস্পতিবার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করলে বাপ্পি ও তার পক্ষের লোকজন ইমামুলের ওপর ক্ষুব্ধ হয়। সোমবার রাত ৯ টার দিকে রোহিতার স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পিছনে একা পেয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ইমামুলকে রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ইমামুলের মরদেহ মর্গে রাখা আছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা ইমামুলকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd