• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া -ডা. জাহিদ হোসেন বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী   হাবিপ্রবিতে সাবেক গাড়ি চালকের বেতন বৈষম্যের অভিযোগ মাদকবিরোধী অভিযানে সাফল্য: অষ্টগ্রামে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ‎ যশোর ঝিকরগাছায় মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশে হেফাজতে দিনাজপুর জেলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদক জুয়া জিরো টলারেন্স ঘোষণা দিলেন পুলিশ সুপার।  সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের সিআরআর ঘাটতি, কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চাওয়া যশোর মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

দিনাজপুর জেলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদক জুয়া জিরো টলারেন্স ঘোষণা দিলেন পুলিশ সুপার। 

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

৫৮

দিনাজপুর জেলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদক জুয়া জিরো টলারেন্স ঘোষণা দিলেন পুলিশ সুপার।

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিথিঃ

০৯ জুন ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের নির্দেশনা ও নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিভিন্ন সড়কে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাদক ও জুয়ার কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় এবং সমাজ থেকে মাদক ও জুয়ার মতো অপরাধ নির্মূলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে প্রদান করে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়।

 

এছাড়াও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকল থানা কর্তৃক বিশেষ চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

 

দিনাজপুর জেলা পুলিশ মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল), অফিসার ইনচার্জ, বোচাগঞ্জ থানা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd