• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

নরসিংদীতে অবৈধ হাসপাতাল সিলগালা, প্যাথলজি বিভাগের মালামাল জব্দ। 

নরসিংদী জেলা প্রতিনিধি / ২৬৩ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

৩৪২

নরসিংদীতে অবৈধ হাসপাতাল সিলগালা, প্যাথলজি বিভাগের মালামাল জব্দ।

নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে হাসপাতালটির প্যাথলজি বিভাগের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে পরিচালিত হচ্ছিল হাসপাতালটি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় কাগজপত্রের গুরুতর অনিয়ম পাওয়া যায়। এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালটি সিলগালা করা হয় এবং প্যাথলজি বিভাগের সরঞ্জাম জব্দ করা হয়।

তবে এ ঘটনায় এখনো কোনো জরিমানা আরোপ করা হয়নি বলে জানা গেছে।

অভিযানে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও অবৈধ চিকিৎসা সেবার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd