• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

দিনাজপুর জেলার বিরল সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ আটক

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৫১৯ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

৫৯৭

দিনাজপুর জেলার বিরল সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ আটক

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

 

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ মার্চ ২০২৬, রাত ০৫৪৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি এর টহল দল এবং র‌্যাব এর যৌথ অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৮/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রাম নামক স্থান হতে নিম্নেবর্ণিত ০২ জন আসামীসহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয়ঃ

 

১। মোঃ তরিকুল ইসলাম (৩২), পিতা-মৃত সাবেদুর রহমান, গ্রাম-পূর্ব বালান্দোর, পোস্ট-ভান্ডারা, থানা-বিরল, জেলা-দিনাজপু্র।

২। মোঃ রনি আহমেদ (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম-পূর্ব বালান্দোর, পোস্ট-ভান্ডারা, থানা-বিরল, জেলা-দিনাজপু্র।

 

আটককৃত ০২ জন আসামী এবং মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১৯,৬০০/- (এক লক্ষ ঊনিশ হাজার ছয়শত) টাকা।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd