• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

ব্যারিস্টার তফিকুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা চলমান। 

নরসিংদী প্রতিনিধি। / ৬৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

৮৪০

ব্যারিস্টার তফিকুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা চলমান।

নরসিংদী প্রতিনিধি:

ব্যারিস্টার তফিকুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন যুবলীগের কেন্দ্রীয় পর্যায়ের একটি পদে ছিলেন—এমন পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেন।
অভিযোগ অনুযায়ী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদেরকে দলীয় প্রতীক পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইউনিয়নের জামান নামের এক ব্যক্তি এ বিষয়ে আদালতে মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
এছাড়া নরসিংদী পৌরসভা এলাকায় বসবাসকারী এক ব্যক্তি অভিযোগ করেছেন, তার ছেলেকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ব্যারিস্টার তফিকুর রহমান তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না হওয়ায় তিনি নিজেকে প্রতারণার শিকার বলে দাবি করছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, চাকরি ও রাজনৈতিক সুযোগ পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ লেনদেনের এমন অভিযোগ তার বিরুদ্ধে আরও রয়েছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন এবং আদালতের চূড়ান্ত রায় আসেনি।
এ বিষয়ে ব্যারিস্টার তফিকুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd