নরসিংদীর পলাশে আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগ কর্মীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক | নরসিংদী, ৫ নভেম্বর ২০২৫
নরসিংদী জেলা জুড়ে চলমান “ডেভিড হান্ট” ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পলাশ থানার পুলিশ পৃথক অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন। তিনি জানান,নরসিংদী জেলা জুড়ে চলমান ডেভিড হান্ট অপারেশনের ধারাবাহিকতায় পলাশ থানা এলাকায়ও বিশেষ টিমের সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িত যে-ই হোক, কেউ ছাড় পাবে না। সামাজিক নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পুলিশ সর্বদা তৎপর।
গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল আজিজ (৫০), পিতা রুস্তম আলী, সাং ভাগ্যেরপাড়া, হাসানের মোড়, থানা পলাশ, জেলা নরসিংদী। তিনি ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সহ-সভাপতি।
সাব্বির মিয়া (২৪), পিতা বুরুজ মিয়া, মাতা লিমা আক্তার, সাং নরসিংহারচর, আমতলা, গজারিয়া ইউনিয়ন, পলাশ। তিনি স্থানীয় ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বাকি দুইজনের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।পুলিশ সূত্রে জানা যায়, জেলার প্রতিটি থানায় বিশেষ টিম গঠন করে “ডেভিড হান্ট” অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।