• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বালুর ট্রাক বা ট্রাক্টর রাখার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্য কুকুরেয়ার প্রতিশ্রুতি পূরণ, ট্যাটু করালেন কোচের মুখের ছবি নরসিংদী সদর থানার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি সাখাওয়াত গ্রেপ্তার বৈভব সূর্যবংশী: কাউকে ভয় পান না, জানালেন চার শব্দে সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে আইন সংশোধন আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কক্সবাজারে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন আল্লাহর সাহায্যে আগ্রাসীদের শাস্তি দেওয়ার ঘোষণা ইরানের ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল স্লোভেনিয়ার রেফারি ভিনচিচের অবসর পরবর্তী মন্তব্য বিশ্বকাপ ফাইনাল নিয়ে

নরসিংদীর চরদিঘলদীতে ফের সংঘর্ষে আহত ১০

নরসিংদী প্রতিনিধি। / ৩৮৩ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

৩৫৩

নরসিংদীর চরদিঘলদীতে ফের সংঘর্ষে আহত ১০

নরসিংদী জেলা প্রতিনিধি।

 

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে। এর আগের দিন, সোমবারও একই বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে খেয়াঘাটের ভাড়া আদায় নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবারের সংঘর্ষের পর খেয়াঘাট বন্ধ হয়ে গেলে, মঙ্গলবার সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এতে নাদির (৩০) ও আলমগীর (৩২) নামে দুইজন টেঁটাবিদ্ধ হন এবং উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন,

“সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। সংঘর্ষে তিনজন আহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd