• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

দিনাজপুরে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

৩৩৮

দিনাজপুরে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মােছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি :

২৮ অক্টোবর আওয়ামী হায়েনাদের লগী-বৈঠার তান্ডব ও ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর শহরের মডার্ণ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনে জামায়াত মনোনিত প্রার্থী এ্যাড. মাইনুল আলম, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাড. তোজাম্মেল হক বকুল, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, শহর ছাত্রশিবেরের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।

সমাবেশ শেষে মডার্ণ মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় মডার্ণ মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন,

ইসলামী আন্দোলনের রক্ত কোন বৃথা যায়নি। আগামীতে যারা স্বৈরাচারি হওয়ার চেষ্টা করবে, তাহলে আগের স্বৈরাচার যে পথে গেছে, তারাও সে পথেই যাবে। সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তান্ডব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd