• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সিভিল সার্জন অফিসে তালা

Reporter Name / ৩৩৯ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

৪২৯

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সিভিল সার্জন অফিসে তালা

 

 

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে চাকরিপ্রার্থীদের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে শনিবার(২৫ অ‌ক্টোবর) দুপুরে ছাত্র জনতার ব্যানারে ওই অফিস ঘেরাও করা হয়। পরে বিক্ষোভ শেষে ওই অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

 

গতকাল শুক্রবার সকাল ১০টা থে‌কে সা‌ড়ে ১১টা পর্যন্ত সাত ক‌্যাটাগ‌রি‌তে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এর আগের রাতে এবং শুক্রবার সকালে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমামের নিজস্ব বাসা থেকে বেশ কিছু নারী-পুরুষকে ফাইল হাতে বের হতে দেখা যায়। এ সময় সাংবাদিকরা তাদের ছবি ও বক্তব্য সংগ্রহের চেষ্টা করলে তারা পালিয়ে যান। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অফ দা টাউনে পরিণত হয়।

 

 

এরপ‌রেই পরীক্ষার্থী ও অ‌ভিভাবক‌রা দা‌বি তো‌লেন আরএমও হোসেন ইমাম নিয়োগ পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করে তার বাসায় চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেন। তাদের অভিযোগ আরএমওর নেতৃত্বে একটি চক্র এভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। তারা এই নিয়োগ পরীক্ষা বাতিল ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

 

তবে এইসব অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে আরএমও হোসেন ইমাম ব‌লেন,নি‌য়োগ পরীক্ষা সংক্রান্ত কোন বিষ‌য়ে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার পৈ‌ত্রিক সূত্রে পাওয়‌া বা‌ড়িতে আমি বসবাস ক‌রি। তাছাড়া বা‌ড়ি‌তে ম‌্যাস ভাড়া দেওয়‌া আছে। ‌সেটা দেখাশুনার দা‌য়িত্বে আমার ভা‌বি ও স্ত্রী র‌য়ে‌ছেন। কে,কখন বে‌র হ‌য়ে‌ছে সেটাও আমি জা‌নি না। সুতরাং আমি সাংবা‌দিক‌দের বলবো সংবাদ প্রকা‌শের আগে আপনারা আরও ভা‌লোভা‌বে খোঁজ নি‌য়ে দেখ‌তে পা‌রেন।

 

 

কু‌ষ্টিয়ার সি‌ভিল সার্জন ‌শেখ মোহাম্মদ কামাল হো‌সেন ব‌লেন,‌‌নি‌য়োগ বা‌ণিজ‌্য সংক্রান্ত কোন বিষ‌য়ে আমি কিছু জা‌নি না। তবে একজন চি‌কিৎস‌কের বা‌ড়ি থে‌কে পরীক্ষার্থীরা বের হ‌চ্ছে সামা‌জিক‌ যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে এমন ভি‌ডি ক্লিপ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। এর বে‌শি কিছু জা‌নি না।

 

 

কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, এই নিয়োগ পরীক্ষার সঙ্গে ডা. হোসেন ইমামের কোন সংশ্লিষ্টতা নেই। তবে তার বাসা থেকে কিছু যুবক ফাইলপত্র হাতে বের হয়ে আসছে এমন একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তবে ওই যুবকরা সিভিল সার্জন অফিসের চাকরিপ্রার্থী কি না সেটা নিশ্চিত করে এখনই বলা যাবে না। তিনি বলেন, বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে আরএমওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd