• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে সরকার ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩৩ জন, মিরপুরে সর্বাধিক হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর নেতানিয়াহুর গ্রেপ্তার ঠেকাতে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’ প্রস্তুত ব্রোড পিকে তুষারধসে নিখোঁজ ১০ পর্বতারোহী, উদ্ধার অভিযান চলছে সিনহা হত্যার ৬ বছর: খুনিদের শাস্তি কার্যকর হবে কবে? মাসের শেষ দিনে স্বর্ণের দাম বেড়ে নতুন মূল্য নির্ধারণ চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে ‘বেশ হতাশ’ হবো: ট্রাম্প ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন, আহত ৩

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি / ৬৪৮ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

৬৪৮

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন, আহত ৩

 

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার মহির উদ্দিন ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মিহির উদ্দিন ভেলু মণ্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত জাহিদের ছেলে ও তার ভাই শরিফুল ইসলাম ও প্রথম স্ত্রীর ছেলে বাদল হোসেন আহত হয়েছেন।

 

তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd