• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের

আ.লীগ নেতার বিরুদ্ধে কবরস্থানের জমি ও বসতভিটা দখলচেষ্টার অভিযোগ।

Reporter Name / ৭১১ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

৮২৫

আ.লীগ নেতার বিরুদ্ধে কবরস্থানের জমি ও বসতভিটা দখলচেষ্টার অভিযোগ।

 

হাজী জাহিদ (নরসিংদী)

নরসিংদী জেলা পলাশ থানাধীন চরসিন্দুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখ তার লোকজন নিয়ে প্রতিবেশী মোস্তফা শেখের পৈত্রিক সম্পত্তি কবরস্থান ও বসতভিটা জবরদখল করার চেষ্টা করে। এ ব্যাপারে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন মোস্তফা শেখ। জানা যায়, চরসিন্দুর ইউনিয়ন মালিতা গ্রামের মৃত নাজিমুদ্দিন শেখ তার নিজস্ব সম্পত্তির ওয়ারিশ সন্তানেরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এরই মধ্যে তার প্রতিবেশী মৃত সলিমুদ্দিন শেখের ছেলে আলাউদ্দিন শেখ গং এই সম্পত্তি নিজেদের বলে দাবি করে। দীর্ঘ মামলা মোকাদ্দমার পর কোর্টের রায় পায় মোস্তফা শেখ। এরপরও আলাউদ্দিন শেখ গং এই সম্পত্তি নিজের বলে দাবি করে দখল করতে চায়। এ বিষয়ে মোস্তফা শেখের ভাতিজা মানিক বলেন, আজ থেকে ৩৫ বছর আগে এই সম্পত্তি নিয়ে আমার পিতা আলমাছ শেখের সাথে কথা কাটাকাটি একপর্যায়ে আলাউদ্দিন শেখ গংরা আমার বাবাকে খুন করে। এরপর অনেকদিন তারা নীরব থাকে। আওয়ামী লীগ সরকারের আমল থেকে আলাউদ্দিন শেখ আ.লীগের ক্ষমতা ব্যবহার করে এই সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছে। গত ১৪ সেপ্টেম্বর স্বয়ং আলাউদ্দিন শেখ গংরা পুনরায় আমাদের কবরস্থান ও পৈত্রিক সম্পত্তি দখল করতে আসে আবারও।

আমার চাচা মোস্তফা শেখ এ বিষয়ে মোবারক শেখ, পিতা মৃত নাজুমুদ্দিন শেখ ও শহিদ শেখ পিতা কফিল উদ্দিন শেখ, আলাউদ্দিন শেখ, পিতা মৃত ছলিম উদ্দিন শেখ, রাসেল শেখ (৩৭), পিতা, আলাউদ্দিন শেখ, তামিম শেখ পিতা আইজুদ্দিন শেখ, সর্ব সাং মালিতা, চরসিন্দুর, পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে এলাকাবাসী বলেন, আমরা অনেক আগে থেকেই এই সম্পত্তি মোস্তফাদের বলে জানি। আলাউদ্দিন গংরা ঝগড়াটে লোক তারা মোস্তফার আপন বড় ভাইকে খুন করেছে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd