• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

দিনাজপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে  উপজেলা নিরাপত্তা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতি মূলকসভা অনুষ্ঠিত

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৮১১ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

৭৫১

দিনাজপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে

উপজেলা নিরাপত্তা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতি মূলকসভা অনুষ্ঠিত

===================================

মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা।

 

সভায় দিনাজপুর সদর উপজেলায় সকল পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বী মানুষ যেন নির্বিঘ্নে তাদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন এবং উপজেলা নিরাপত্তা আইনশৃঙ্খল পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এসব বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান আক্তার, সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ, ,জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মোঃ মাইনুল আলম, শহর জামাতে ইসলামীর আমির সিরাজুস সালেহীন,

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, এনপিপির মুখ্য সমন্বয়ক ফয়সাল করিম শোয়েব, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন, রঞ্জিত কুমার সিংহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা অশোক দাস, বলাই বসাক, জয়নাথ, সদর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক বাবুল চন্দ্র রায় প্রমুখ।

 

শেষে সদর ও পৌরসভার ১৬৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট শারদীয় দুর্গাপুজা উপলক্ষে জিআর (চাউল) এর বরাদ্দ পত্র তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আলমসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd