• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

নরসিংদী পৌরসভার লাইসেন্স দিয়ে মেহেরপাড়া ইউনিয়নে মদের ব্যবসার অভিযোগ

আর এ লায়ন সরকার নরসিংদী। / ১০২৩ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

৯২৭

নরসিংদী পৌরসভার লাইসেন্স দিয়ে মেহেরপাড়া ইউনিয়নে মদের ব্যবসার অভিযোগ

 

আর এ লায়ন সরকার, নরসিংদী।

 

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৈতাব গ্রামে বাংলা মদের বার স্থাপনের অভিযোগ উঠেছে। জানা গেছে, মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে এই লাইসেন্স অনুমোদন করা হয়।

 

তথ্য অনুযায়ী, মো: গিয়াস উদ্দীন গং এর মালিকানাধীন প্রতিষ্ঠানের লাইসেন্স ০৪ জুলাই ২০২৪ তারিখে ইস্যু করা হয়। তবে লাইসেন্সে ঠিকানা হিসেবে লেখা হয়েছে— বৌয়াকুড় স্টেশন রোড, নরসিংদী, অথচ ব্যবসায়িক ঠিকানা দেখানো হয়েছে— চৈতাব, মেহেরপাড়া, মাধবদী, নরসিংদী।

 

স্থানীয়দের অভিযোগ, নরসিংদী পৌরসভার নামে প্রদত্ত লাইসেন্স ব্যবহার করে ইউনিয়ন পরিষদ এলাকায় এই বার চালু করা হয়েছে। তারা বলছেন, এভাবে লাইসেন্সের ঠিকানা ভিন্ন দেখিয়ে ইউনিয়ন এলাকায় মদের ব্যবসা বৈধ করার চেষ্টা করা হচ্ছে, যা সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলছে।

 

একজন স্থানীয় ক্ষোভ প্রকাশ করে বলেন, “অবৈধ প্রতিষ্ঠানের লাইসেন্স কি এতটাই সহজ? মাত্র ২০ হাজার টাকায় যদি বাংলা মদের অনুমোদন মিলে যায়, তবে প্রশাসনের দায়িত্ব কোথায়?”

 

এ বিষয়ে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম বলেন—

“পৌরসভার ট্রেড লাইসেন্স দিয়ে ইউনিয়ন পরিষদের ভেতরে কোনো ব্যবসা পরিচালনা সম্পূর্ণ অবৈধ।”

 

প্রতিষ্ঠানের মালিক মো: গিয়াস উদ্দীনের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, শনিবার থাকায় লাইসেন্স অথরিটি নরসিংদী পৌরসভার কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

স্থানীয়রা দ্রুত তদন্ত করে এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd