মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কাহারোল উপজেলায় ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং নগদ টাকাসহ আটক-১
মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি =
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত চলমান অভিযানে, ৭ সেপ্টেম্বর ২০২৫ রোববার সকাল সাড়ে ৯ টায় ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার গড় মল্লিকপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার পুত্র মোঃ মমিন হোসেন (৪০) এর নিজ বাড়ী তল্লাশি করে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩১ হাজার ৬০০ টাকাসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭ হাজার টাকা দেখানো হয়েছে।
পরবর্তীতে আটককৃত মোঃ মমিন হোসেন (৪০)-কে আসামী করে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯ (খ) ধারায় ১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযান সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।