• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী

রায়পুরা সংসদীয় আসন থেকে ইউনিয়ন পৃথক করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি — বিএনপি নেতা আশরাফ উদ্দিন বকুল

আর এ লায়ন সরকার নরসিংদী। / ৩০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

৪৪০

রায়পুরা সংসদীয় আসন থেকে ইউনিয়ন পৃথক করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি — বিএনপি নেতা আশরাফ উদ্দিন বকুল

দাবি না মানলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা

 

নরসিংদী: রায়পুরা সংসদীয় আসন থেকে কোনো ইউনিয়ন পৃথক করার চেষ্টা করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “রায়পুরার ভৌগোলিক সীমানা ভাগ করে জনগণের সঙ্গে অন্যায় করা হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দেওয়া হবে।”

 

তিনি আরও অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করে নির্বাচনী স্বার্থে আসনের সীমানা পরিবর্তনের ষড়যন্ত্র চলছে। এ ধরনের সিদ্ধান্ত রায়পুরার সাধারণ মানুষ কখনো মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ সময় বিক্ষোভ মিছিল করে এবং রায়পুরার চার ইউনিয়ন পৃথকীকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

 

এ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার জনগণকে উপেক্ষা করে যে কোনো বেআইনি সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে রায়পুরাবাসী একযোগে প্রতিরোধ গড়ে তুলবে।”

 

সমাবেশে রায়পুরা উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd