• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে বিষয়ভিত্তিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ২৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

৩৮১

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে
শিক্ষার মানোন্নয়নে বিষয়ভিত্তিক শিক্ষকদের
সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি ॥-

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৭ আগস্ট ২০২৫ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার মানোন্নয়নে বিষয়ভিত্তিক শিক্ষকদের (মাধ্যমিক) সাথে ইংরেজি বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, আদর্শবান মানুষ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানবিকতা শেখাতে হবে। বাবা-মা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ শেখাতে হবে। তিনি বলেন, অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি বিষয়কে ভয় পায়, শ্রেনিকক্ষে সেই ভয় দূর করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. জমসেদ আলী, ইকবাল হাই স্কুলের শিক্ষক ওবায়দুর রহমান, তফিউদ্দীন মেমোরিয়্যাল হাই স্কুলের সহকারি শিক্ষক (ইংরেজি) মোছা. রিফাত সুলতানা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক মো. মোক্তার হোসেন, শিক্ষক মো. কবির হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় সদর উপজেলার সরকারি-বেসরকারি ৪০টি স্কুলের ৪০ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd