• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের উদ্বোধন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত শিবপুরে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, আহত স্ত্রী ও মেয়েও।  বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল বেনাপোলে বাগেরহাটের যুবলীগ নেতা আটক যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর সারাদেশে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার 

নরসিংদী সদর হাসপাতালে জাল টিকেট ও সরকারি ওষুধ উদ্ধার, তদন্তের নির্দেশ

নরসিংদী প্রতিনিধি। / ৪৪৬ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

৫৭১

নরসিংদী সদর হাসপাতালে জাল টিকেট ও সরকারি ওষুধ উদ্ধার, তদন্তের নির্দেশ

নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদী জেলা সদর হাসপাতালে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ জাল টিকেট ও সরকারি ওষুধ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (৩ নভেম্বর ২০২৫ইং) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের বহির্বিভাগের পাশে ফেলে রাখা একটি ব্যাগ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মোট ১৯টি জাল ওষুধ উত্তোলন টিকেট এবং প্রায় ২০ পাতা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট (প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি অসাধু চক্র হাসপাতালের ভেতর থেকে সরকারি ওষুধ সরিয়ে বাইরে বিক্রির উদ্দেশ্যে এসব জাল টিকেট ব্যবহার করছিল।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে প্রশাসনিকভাবে সংরক্ষণ করে। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে,

> “আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কারা এই জাল টিকেট তৈরি ও ব্যবহার করছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd