তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে উৎসবমুখর পরিবেশে মডেল প্রেসক্লাবের উদ্বোধন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী হুদা, রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, বিএনপি তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ কিবরিয়া এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. নুরু হোসেন নূরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা সাংবাদিকদের হাতে রজনীগন্ধা ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠানে মো. নুরু হোসেন নূর ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জোবায়ের হাসান (অভি) সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনুষ্ঠানের সভাপতি নাজিম ইসলাম। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। পাশাপাশি তিনি মডেল প্রেসক্লাবের প্রত্যেক সদস্যকে একটি করে জার্সি উপহার দেন। ক্লাবের সদস্য ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতায় উদ্বোধনী আয়োজনটি সফলতা পায়।
আয়োজক ও উপস্থিত সাংবাদিকদের প্রত্যাশা, মডেল প্রেসক্লাব তারাগঞ্জে সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে মডেল প্রেসক্লাবের কার্যক্রমে নতুন পথচলা শুরু হলো।