• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা আদায় নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়াল সংসদীয় কমিটিতে বিরোধী দলের সভাপতির দায়িত্ব দাবি ১১ দলীয় ঐক্যের সাফ চ্যাম্পিয়নশিপে সুলিভান ভাইদের সাফল্য ও বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাবে ফেসবুক-ইনস্টাগ্রাম আসিফ আকবরের মন্তব্য নিয়ে রাশেদ খাঁনের প্রতিক্রিয়া চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল সবুজবাগে বান্ধবীকে হত্যার ঘটনায় দুই আসামির স্বীকারোক্তি ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা রবিউল ইসলাম আজীবন বহিষ্কার

নরসিংদীতে পুলিশের জালে ভুয়া কাদির মোল্লা, গ্রেপ্তার তরুণ

নরসিংদী জেলা প্রতিনিধি / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

৪০

নরসিংদীতে পুলিশের জালে ভুয়া কাদির মোল্লা, গ্রেপ্তার তরুণ

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি পরিচালনার অভিযোগে তাসিন হোসাইন তামিম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, তামিম দীর্ঘদিন ধরে আবদুল কাদির মোল্লার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট পরিচালনা করে আসছিলেন। ওই অ্যাকাউন্ট থেকে রাষ্ট্রবিরোধী ও বিতর্কিত বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যক্তিকে সাহায্য-সহযোগিতার কথা বলে প্রতারণার অভিযোগও পাওয়া গেছে।

 

গ্রেপ্তার তাসিন হোসাইন তামিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন পূর্ব বাজার এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি গ্রিন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করছেন।

 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন তামিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd