• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি ময়মনসিংহে ভুল পরিবারের কাছে নবজাতক হস্তান্তর, তদন্তের নির্দেশ বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশ জলকামান ব্যবহার করেছে জেলেনস্কি ৩০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাবি করেছেন, ইউরোপের নেতাদের সমর্থন শিক্ষাখাতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন নরসিংদীতে পুলিশের জালে ভুয়া কাদির মোল্লা, গ্রেপ্তার তরুণ কলাবাগানে সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা নাইটক্লাবে পুলিশের হাতে আটক হওয়ার পর ইংলিশ পেসার বাদ পড়লেন দল থেকে গণপতি চক্রবর্তীর হত্যাকাণ্ডে পুলিশের দাবি নিয়ে সন্দেহ পরিবারের

‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মর্যাদা ও ন্যয়ের ভিত্তিতে হতে হবে’

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মর্যাদা ও ন্যয়ের ভিত্তিতে হতে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক ও পারস্পরিক হওয়া উচিত। তবে, এই সম্পর্ক মর্যাদা, ন্যায়, সমতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠতে হবে।

শনিবার (২২ আগস্ট) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানান। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে বলে দাবি করেন তিনি।

এনসিপির এই নেতা ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে যেতে হবে, পরে গেলে ক্ষতি হবে—এ ধরনের বক্তব্য স্বাধীন রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ নয়।

সারজিস আলম আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd