• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

মাধবদীতে পিকআপের গোপন বক্সে ৩৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

নরসিংদী জেলা প্রতিনিধি / ৬৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

১১৬

মাধবদীতে পিকআপের গোপন বক্সে ৩৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

 

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে পিকআপ ভ্যানের পাটাতনের নিচে তৈরি করা গোপন বক্স থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী। এ ঘটনায় মো. রিটন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১১টা ৫০ মিনিটে মাধবদী থানাধীন পাঁচদোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকার বাবুর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি পিকআপ ভ্যানে করে ভৈরব থেকে গাঁজা ঢাকার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছে। পরে ভাটপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হয়।

 

এ সময় একটি নীল রঙের পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তার পরিচয় রিটন মিয়া, পিতা-মৃত আমিনুল, মাতা-হোসনারা, সাং-চাকশাল, ডাকঘর-ভাটপাড়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদী বলে জানা যায়।

 

পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে মালামাল বহনের পাটাতনের নিচে নিজেদের তৈরি গোপন বক্সে খাকি কসটেপে মোড়ানো ১৭টি বান্ডিল উদ্ধার করা হয়। এসব বান্ডিলে মোট ৩৪ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১১-৭২৬৩ নম্বরের পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

 

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রিটন মিয়া দীর্ঘদিন ধরে ওই পিকআপ ব্যবহার করে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাধবদী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ ধারায় মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd