• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

মাধবদীতে স্ত্রীকে হত্যার পর কবরস্থানে লাশ পুঁতে রাখার অভিযোগ, স্বামী আটক

নরসিংদী জেলা প্রতিনিধি / ১৪৯ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

২৭৯

মাধবদীতে স্ত্রীকে হত্যার পর কবরস্থানে লাশ পুঁতে রাখার অভিযোগ, স্বামী আটক

নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর মাধবদীতে স্ত্রী হোসনে আরা বেগম (৩৫)-কে হত্যার পর মরদেহ গুমের অভিযোগে স্বামী শরীফ মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
নিহত হোসনে আরা বেগম নোয়াকান্দা গ্রামের রহমান মিয়ার মেয়ে। অভিযুক্ত শরীফ মিয়া মাধবদীর ভগীরথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি মাধবদী গরুর হাট এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতেন।
পুলিশ জানায়, ১৭ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরীফ তার স্ত্রীকে থাপ্পড় দিলে তিনি টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যান। এরপর আর তার জ্ঞান ফেরেনি বলে পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানান শরীফ। তবে স্ত্রীকে চিকিৎসকের কাছে না নিয়ে তিনি মরদেহটি ঘরের মেঝেতে লুকিয়ে রাখেন।
পরদিন ১৮ আগস্ট রাত ১০টার পর মরদেহটি বাড়ির পাশের একটি কবরস্থানে নিয়ে গিয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে পরিবারের সদস্যদের কাছে স্ত্রী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানান তিনি।
১৯ আগস্ট দুপুরে স্ত্রী নিখোঁজ হয়েছেন জানিয়ে শ্বশুরকে সঙ্গে নিয়ে মাধবদী থানায় সাধারণ ডায়েরি করতে যান শরীফ। তবে তার কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে নজরদারিতে রাখা হয় এবং জিডির পরিবর্তে অভিযোগ দিতে বলা হলে তিনি অভিযোগ দায়ের করে শ্বশুরবাড়িতে ফিরে যান।
পরবর্তীতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন শরীফ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের উপস্থিতিতে কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, স্ত্রী নিখোঁজের বিষয়ে থানায় এসে শরীফ সাধারণ ডায়েরি করতে চেয়েছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার এবং মরদেহ গোপন করার স্থান সম্পর্কে তথ্য দেন।

এ সময় নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক শরীফ মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নরসিংদী | ২০ আগস্ট ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd