• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের উদ্বোধন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত শিবপুরে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, আহত স্ত্রী ও মেয়েও।  বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল বেনাপোলে বাগেরহাটের যুবলীগ নেতা আটক যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর সারাদেশে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার 

বিএনপি ক্ষমতায় এলে দেশে অরাজকতা বাড়বে: সুন্দরী মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না / মুফতি ফয়জুল করিমের আশঙ্কা।

নাজাত ডেস্ক রিপোর্ট / ২৪৪ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

৩৪৫

বিএনপি ক্ষমতায় এলে দেশে অরাজকতা বাড়বে: সুন্দরী মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না / মুফতি ফয়জুল করিমের আশঙ্কা।

 

বরিশালের বাকেরগঞ্জে এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে—মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে।”

 

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশটি অনুষ্ঠিত হয় “প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার”, “জুলাই সনদ বাস্তবায়ন” এবং “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন”–এর দাবিতে।

 

ফয়জুল করিম বলেন, “বিএনপি যদি ক্ষমতায় আসে, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি আরও বাড়বে। জনগণকে সচেতন হতে হবে—চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন এখন সময়ের দাবি।”

 

তিনি আরও বলেন, “যে চাঁদাবাজি ও দখলদারির কারণে মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল, তা এখনো বন্ধ হয়নি—বরং আরও বেড়েছে। ধর্ষণও কমেনি, বরং আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।”

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, “যদি পিআর পদ্ধতি গ্রহণ না করা হয় এবং গণহত্যার বিচার না করা হয়, তাহলে জনগণের আস্থা ফিরে আসবে না।”

 

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আলহাজ হারুন-অর-রশিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd