• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

নমিনেশন ছিনতাইয়ের হুমকি: নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ

আর এ লায়ন সরকার নরসিংদী। / ৫১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

৫৫১

নমিনেশন ছিনতাইয়ের হুমকি: নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ

 

নরসিংদী প্রতিনিধি।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি জনাব জামাল আহমেদ চৌধুরী-এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

 

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি প্রকাশ্য সভায় জামাল আহমেদ চৌধুরী দলের মনোনয়ন ছিনতাইয়ের হুমকি দেন এবং নিজ দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে।

 

এ প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৬৬/২০২৫, তারিখ ১৫ অক্টোবর ২০২৫ অনুযায়ী একটি চিঠি জারি করা হয়।

 

চিঠিতে বলা হয়েছে—

 

> “আপনি প্রকাশ্য সভায় দলের নমিনেশন ছিনতাইয়ের হুমকিসহ নিজ দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিষোদগার ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে চরম সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। (ভিডিও ভাইরাল)। সুতরাং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় দফতরে জমা দিতে নির্দেশ প্রদান করা হলো।”

 

চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,

সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

বিষয়টি দলীয় মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে দলের শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখছেন, অন্যদিকে স্থানীয় নেতাকর্মীরা বলছেন—এ ধরনের ঘটনায় কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd