• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর সারাদেশে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ে আনুষ্ঠানিক উদ্বোধন

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৩৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

৪১২

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ে আনুষ্ঠানিক উদ্বোধন

মোছঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ ====================================

দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেছেন, সুস্থ্য থাকার ও বাঁচার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। মানুষ যে কোন বয়েসেরই হোক না কেন খেলাধূলা করতে হবে। বর্তমানে অনেকেই খেলাধুলা না করার কারণে জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তাই স্কুল থেকে খেলাধূলার চর্চা করতে হবে।

৯ অক্টোবর বৃহস্পতিবার গোর-এ-শহীদ বড় ময়দানে জিলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস এর সার্বিক তত্ত্বাবধানে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর জেলা পর্যায়ে আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকেরিনা বেগম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিনসহ ১৩ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বৃন্দ। খেলা পরিচালনা করেন রেফারী নুরুজ্জামান বেলাল, মোস্তাফিজুর রহমান বাবু, হুমায়ুন কবীর, ডালিম কুমার, আক্তারুল ইসলাম রাঙ্গা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ফুটবল (ছাত্র), ফুটবল (ছাত্রী), হ্যান্ডবল, কাবাডি (ছাত্র-ছাত্রী), সাঁতার প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), দাবা প্রতিযোগিতার আহবায়ক হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ খেলাগুলো পরিচালনা করবেন। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd