• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হলো

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হলো

১১৮

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ছাত্র সমাজকে মাদকের প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

শিমুল তাইর যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু। তিনি খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে স্থানীয় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল ইসলাম টিটু বলেন, “একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।” তিনি তরুণ ও ছাত্রসমাজকে মাঠে ফিরে আসার আহ্বান জানান এবং বলেন, খেলাধুলায় মনোনিবেশ করলে সমাজ থেকে অপরাধ প্রবণতা ও মাদকের ভয়াবহতা দূর করা সম্ভব।

তিনি আরও জানান, সারিয়াকান্দির ১২টি ইউনিয়নের তরুণদের খেলাধুলার মূলধারায় ধরে রাখতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। খেলা শেষে বিজয়ী ও পরাজিত উভয় দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, সোনাতলা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবির, এবং স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক ও দলীয় নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd