• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তানজিল বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হলো নোয়াখালীতে তরুণীদের আটকে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার এমপি-মন্ত্রীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া ও বর্তমান অবস্থা হরমুজে নৌ জোট গঠনে ইউরোপের অনীহা জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ: রাশেদ খান নরসিংদী ও তারাগঞ্জে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা নেই: বাংলাদেশ ব্যাংক গভর্নর তনু হত্যা মামলার আসামি হাফিজ আদালতে আত্মসমর্পণ করেননি

নোয়াখালীতে তরুণীদের আটকে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালীতে তরুণীদের আটকে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

১৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফিক ভিডিও তৈরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চার তরুণী উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার, তাদের দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং আব্দুর রহিম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে নোয়াখালীতে ভাড়া বাসায় বসবাস করছিল। উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান, যার ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

অভিযানে ঘটনাস্থল থেকে একটি ভিডিও ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরির লোভ দেখিয়ে তাদের বাসায় এনে মোবাইল ফোন কেড়ে নেওয়া হতো এবং জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করা হতো।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া তরুণীদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd