• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

লেবাননে ইসরায়েলের হামলা বৃদ্ধি, আহত চারজন

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
লেবাননে ইসরায়েলের হামলা বৃদ্ধি, আহত চারজন

১২৬

লেবাননের টাইর জেলায় ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং নিরাপত্তার আশঙ্কায় বহু বাসিন্দা এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, টাইর জেলার বুর্জ শেমালি শহরে প্রথমে ইসরায়েলি ড্রোন থেকে তিন দফা হামলা চালানো হয়। পরে একই স্থানে যুদ্ধবিমান থেকে আরেকটি হামলা চালানো হলে অন্তত চারজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর অনেক বাসিন্দা টাইর শহরের দিকে চলে যান।

এছাড়া, ইসরায়েলি যুদ্ধবিমান আল-মানসুরি শহর এবং আল-মানসুরি ও মাজদাল জুন-এর মধ্যবর্তী খোলা এলাকায় তিন দফা বিমান হামলা চালায়। একই সঙ্গে সেখানে গোলন্দাজ ও ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়।

এনএনএ আরও জানায়, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আল-মানসুরি, মাজদাল জুন এবং আশপাশের উপত্যকাগুলোয় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গোলাবর্ষণ চলে। ভোরে হামলার পরিধি হাদ্দাথা শহরের উপকণ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। এছাড়া বিয়ুত আল-সিয়াদ এলাকার উপকূলীয় আল-হামরা অঞ্চলেও ইসরায়েলি বাহিনী মেশিনগান থেকে গুলি চালায়।

সাম্প্রতিক এই হামলায় সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd