• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি পালিত ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, উত্তেজনা দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা পুটিয়া ত্রিমোহনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ মিষ্টি ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা।  শার্শায়১০ পিস ইয়াবাসহ যুবক আটক জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলায় বাহাদুপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নরসিংদীতে অনুমোদন ছাড়া সরকারি বিদ্যালয়ের ভবন ভাঙা ও মালামাল বিক্রির চেষ্টার অভিযোগ, তদন্ত শুরু।  মনোহরদীতে অবৈধভাবে মজুদ ৪৮ ড্রাম সয়াবিন তেল জব্দ, মামলা প্রস্তুতিতে প্রশাসন ৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হওয়ায় ডা. জাহিদ হোসেনকে জেলা ড্যাবের ফুলেল শুভেচ্ছা

পুটিয়া ত্রিমোহনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ মিষ্টি ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা। 

নাজাত ডেস্ক / ১৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

২৪

পুটিয়া ত্রিমোহনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ মিষ্টি ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা।

  • নাজাত ডেস্ক।

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুটিয়া ত্রিমোহনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান।

 

অভিযান সূত্রে জানা যায়, মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ এবং বিক্রয়ের সময় ভোক্তাদের প্রতিশ্রুত ওজনের চেয়ে কম পণ্য সরবরাহের উদ্দেশ্যে বেশি ওজনের কার্টন ব্যবহারের অভিযোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর বিভিন্ন ধারায় ৩ জন মিষ্টি ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তদারকির সময় ওজনে কারচুপির প্রমাণ হিসেবে পুটিয়া ত্রিমোহনী মোড়ের ‘রনি তৃপ্তি মিষ্টান্ন ভাণ্ডার’-এর একটি খালি মিষ্টির কার্টন ডিজিটাল স্কেলে পরিমাপ করা হলে এর ওজন ১৪৫ গ্রাম (০.১৪৫ কেজি) পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এই অতিরিক্ত কার্টনের ওজন মিষ্টির ওজনের সঙ্গে যুক্ত করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছিল।

 

অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন শিবপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে) মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস পুলিশ দল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd