• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর পর কাদের সিদ্দিকীর প্রতিক্রিয়া হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা দায়ের গাজায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসের অস্ত্র সমর্পণের অস্বীকৃতি জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০ ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চট্টগ্রামে মাইক্রোবাস ফেলে পালাল চালক, উদ্ধার ২১ কার্টন বিদেশি মদ

নরসিংদীতে অবৈধ গর্ভপাতের সময় নারীর মৃত্যু — ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

আর এ লায়ন সরকার নরসিংদী। / ১১৬৯ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

৮৮১

নরসিংদীতে অবৈধ গর্ভপাতের সময় নারীর মৃত্যু — ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

আর এ লায়ন সরকার, নরসিংদী।

নরসিংদীর তিতাস রোডে অবস্থিত ইমারজেন্সি ইমারজেন্সি কেয়ার নামের সেন্টারে ভ্রুণ নষ্ট করার সময় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, ডাক্তার পরিচয়ধারী সাইফফুন্নোসা দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতাল থেকে রোগী বাগিয়ে এনে অবৈধ গর্ভপাত করিয়ে আসছিলেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন ভুক্তভোগী অনিয়ম, ভুল চিকিৎসা ও হয়রানির অভিযোগ তুলেছিলেন, কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মুহাম্মদ আমিরুল হক বলেন, “তার এই কর্মকাণ্ড সম্পূর্ণ চিকিৎসা পরিপন্থী। সাইফফুন্নোসা কোনো প্রকৃত ডাক্তার নন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, ভুয়া ডাক্তার ও দালালচক্রের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে, নইলে এ ধরনের মৃত্যুর ঘটনা থামবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd