• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে রাইস মিল মালিক খু’ন।             পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড  যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. মন্ত্রী জাহিদ হোসেন এমপি, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এমপি মধ্যরাতে এক ঘরে ঢুকে যশোরে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত যশোরে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া -ডা. জাহিদ হোসেন যশোর জেনারেল হাসপাতালে আসা রোগী টার্গেট ৫০০ মিটারে ২২বেসরকারি হসপিটাল-ক্লিনিক

যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

৩৭

যশোরে মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার

 

মনির হেসেন, বেনাপোল প্রতিনিধি:-

মেয়ের বাড়ি যাওয়া হলোনা বৃদ্ধ মহিউদ্দিনের (৫৫)। বাড়ির কাছে পৌঁছে অটোভ্যান উল্টে পুকুরে পড়ে ঘটনা স্থলেই প্রাণ হারালেন তিনি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী গ্রামে।

নিহত মহিউদ্দিন ঝিকরগাছা উপজেলার সিরাম পুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিউদ্দিনের মেয়ে বিয়ে দেওয়া সাজিয়ালী গ্রামের নজির উদ্দিনের ছেলে মিলন হোসেনের সাথে। বৃহস্পতিবার বিকেলে মেয়ের বাড়িতে আসার জন্য তিনি রওনা হন। আমবটতলা বাজার থেকে তিনি মেয়ের বাড়িতে যাওয়ার জন্য অটোভ্যানে ওঠেন। পথিমধ্যে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পিছনে পৌঁছালে ভ্যানটি রাস্তার পাশে পুকুরের মধ্যে উল্টে পড়ে যায়। এসময় ঘটনা স্থলেই তিনি নিহত হন ।পরে খবর পেয়ে জামাই বাড়ির লোকজন লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে.।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, আমাদের কাছে কেউ জানায়নি। আমরা লোক মুখে শুনেছি।

এদিকে গ্রামবাসীর অভিযোগ, সাজিয়ালী গ্রামের হযরত আলী সরকারি রাস্তার পাশ থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে বিশাল বড় গর্ত তৈরি করে। আজ সেই গর্তে পড়েই বৃদ্ধ মহিউদ্দিন মারা যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd