• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কুয়াকাটায় জমি ও মার্কেট দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপির দাবি আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারেদেসের বিরুদ্ধে ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা ৫৩ বছর পর বোতলের ভেতর উদ্ধার হলো শিশুর চিঠি, অপহরণের বর্ণনা রয়েছে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সর্বোচ্চ ব্যয়, ২৮ দলের শূন্য ব্যয় কনক্যাকাফের ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান, উয়েফার উদ্বেগ প্রকাশ সন্তানের ঘুমের অভ্যাস: বাবা-মায়ের সঙ্গে থাকা কতটা নিরাপদ? ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন আজ ঢাকায় তিন কনসার্ট, জমবে সংগীতের সন্ধ্যা কেশম দ্বীপের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে: ইরানি স্পিকার

র‌্যাব-১৩ এর অভিযানে পঞ্চগড় জেলার সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ০৩ জন আসামি গ্রেফতার।* মোছাঃ তহমিনা বেগম

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ১০১৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

৮৩৮

 

 

র‌্যাব-১৩ এর অভিযানে পঞ্চগড় জেলার সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ০৩ জন আসামি গ্রেফতার।*

মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, এজাহারে বর্ণিত আসামিগণ বিভিন্ন প্রকার মাদক ব্যবসায় এবং চাঁদাবাজির সহিত জড়িত থাকার ঘটনায় ভিকটিম জাবেদ উমর জয় এবং তার বন্ধুগণ প্রতিবাদ করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ০৬/০৮/২০২৫ তারিখ অনুমানিক রাত ০৮:১৫ ঘটিকার সময় আসামিগণ মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে পঞ্চগড় জেলার সদর থানাধীন সিনেমা হল মার্কেটের সামনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের পেটে এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো ছোরা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমের এই অবস্থা দেখে স্থানীয় লোকজন ভিকটিমকে আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড়ে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখ: ০৮/০৮/২০২৫ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড।

 

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়। এরই ধারাবাহিকতায় ইং ২১/০৮/২০২৫ তারিখ রাত ০৯.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং সিপিসি-১, দিনাজপুর এর যৌথ আভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বড় মাঠ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি ০১। মোঃ নূর রাব্বী (২৬), পিতা- আমিনুল ইসলাম, ০২। মোঃ আবু তালেব (২৫), পিতা- নজরুল ইসলাম মজনু, উভয় সাং- নতুনবস্তী (রাজনগর) এবং ০৩। মোঃ কামাল হোসেন (৪০), পিতা- মৃত আবতার উদ্দিন, সাং- নতুনবস্তী (খালপাড়া), সর্বথানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

পরবর্তীতে কার্যক্রমের জন্য ধৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd