• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক গুরুতর আহত মার্কিন-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮ ফ্রান্সে বাক্সের ভেতর থেকে উদ্ধার হলো ৫ নবজাতকের দেহাবশেষ দেওনার পীরের লেবার পার্টির বহিষ্কারের দাবি হবিগঞ্জে নাসীরুদ্দীন ও সারজিসের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানালেন নাহিদ ইসলাম শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত ইবিএলের নতুন চেয়ারম্যান হিসেবে আনিস আহমেদের নিয়োগ

নরসিংদীতে ২৫ হাজার টাকা চাঁদা দিয়েও রক্ষা পেল না একটি অসহায় পরিবার। স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক / ২৭২ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

৩৭৭

নরসিংদীতে ২৫ হাজার টাকা চাঁদা দিয়েও রক্ষা পেল না একটি অসহায় পরিবার। স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী—

নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে গত ২৪ মার্চ বিকেলে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ছাইদুর ইসলামের নেতৃত্বে একদল লোক নিরীহ একটি পরিবারের ওপর হামলা চালায়।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিল্লাল মেম্বার ও ছাইদুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা বিল্লাল মেম্বারের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়, কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। ঘর থেকে লুট করে নেওয়া হয় নগদ টাকা ও মূল্যবান মালামাল। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে বিল্লাল মেম্বার ও তার ছেলে কাজল মনিরসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজির শিকার হচ্ছিলেন। সর্বশেষ ২৫ হাজার টাকা দেওয়ার পরও হামলার হাত থেকে রেহাই পাননি।
অভিযুক্ত ছাইদুর ইসলাম হামলার ঘটনা স্বীকার করলেও এটিকে ‘প্রতিঘাত’ বলে দাবি করেছেন।
এদিকে ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd