• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৩০ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

৪৫

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার।

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) রাতভোর বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে।

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।

দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মজান, রামচন্দ্রপুর ও চাপসার বিওপির টহলদল বিরল ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের সিজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত ও মাদক-চোরাচালানমুক্ত সীমান্ত গড়তে বিজিবি অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd