• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

রায়পুরায় বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রতিনিধি / ৫৩ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

৭৪

রায়পুরায় বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেপ্তার

 

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের চর মরজাল এলাকায় বাঘমারা ব্রিজে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকা থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বাঘমারা ব্রিজ হয়ে মরজাল বাজারের দিকে যাবেন বলে জানতে পারে পুলিশ। পরে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমসহ পুলিশের একটি দল চেকপোস্ট স্থাপন করে।

 

এ সময় মোটরসাইকেলটিতে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, মোটরসাইকেলের চালকের পেছনে বসা বিজয় মিয়ার পরিহিত হাফপ্যান্টের কোমরের পেছনে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ম্যাগাজিনের পেছনে ইংরেজিতে ‘NO70’ এবং গুলির পেছনে ‘A P 32 AUTO’ লেখা ছিল।

 

অভিযানে কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব থানার শিবপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. বিজয় মিয়া (২৩) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে জুম্মন মিয়া (১৯)। পুলিশের তথ্য অনুযায়ী, জুম্মন মিয়ার বর্তমান ঠিকানা কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার কালীকাপুর এলাকায়।

 

পুলিশ জানায়, এ ঘটনায় ১৯ অক্টোবর ২০২৬ তারিখে রায়পুরা থানায় এফআইআর নং-২৮ এবং জিআর নং-৪৭৭-এর অধীনে The Arms Act, 1878-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

 

সূত্র: জেলা পুলিশ, নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd