• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১

নরসিংদী জেলা প্রতিনিধি / ৫৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৮৫

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১

 

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইসমাইল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।

 

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে রায়পুরা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় পলাতক আসামি জামাল মিয়ার গ্যারেজসংলগ্ন স্থানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাস থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

 

রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর অভিযানের বিষয়টি জানান।

 

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd