• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

নিরাপত্তার দাবি তোলায় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে অভিযোগ সালমান মুক্তাদিরের

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নিরাপত্তার দাবি তোলায় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে অভিযোগ সালমান মুক্তাদিরের

৮৭

নিরাপত্তার দাবি তোলায় রাষ্ট্রযন্ত্র ও বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেন, হামলার পর তাকে লক্ষ্যবস্তু করে সামাজিক যোগাযোগমাধ্যমে নোংরা প্রচারণা চালানো হচ্ছে।

৩০ সেপ্টেম্বর, বুধবার, ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, অপরাধীদের চিহ্নিত না করে তার পরিবারকে টেনে আক্রমণ করা হচ্ছে। তিনি দাবি করেন, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, মিডিয়া ও রাজনৈতিক নেতাকর্মীরা তার বিরুদ্ধে একযোগে লেগে পড়েছেন।

মামলা প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, চট্টগ্রাম থেকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করার পরও কেন মামলা হয়নি, তা প্রশাসনের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, গণমাধ্যমে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে।

সালমান মুক্তাদির হামলার ভয়াবহতা তুলে ধরে বলেন, তার কর্মস্থলে মুখোশধারী দুর্বৃত্তরা প্রকাশ্যে তাণ্ডব চালিয়েছে। তিনি বলেন, ভুক্তভোগী হিসেবে তার নিরাপত্তা চাওয়ার অধিকার সংকুচিত হয়ে পড়েছে।

এদিকে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে জরুরি চিঠি পাঠিয়েছে। ৩০ সেপ্টেম্বর সকালে পাঠানো ওই চিঠিতে তার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য এক ঘণ্টার মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত শনিবার রাতে সালমান মুক্তাদিরের কার্যালয়ে হামলা চালানো হয়। হামলার পর তিনি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং চাঁদাবাজির অভিযোগ তোলেন, যদিও পরে জানান যে কোনো চাঁদা চাওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd