• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

পাঁচদোনা অস্থায়ী পুলিশ ক্যাম্পে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

আর এ লায়ন সরকার নরসিংদী। / ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

৪২৭

পাঁচদোনা অস্থায়ী পুলিশ ক্যাম্পে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন।

৫ আগস্টের সহিংসতায় পুড়ে ছাই হওয়া পাড়িতে পুনর্নির্মাণের পর প্রথম সফর

নরসিংদী জেলার মাধবদী থানাধীন পাঁচদোনা অস্থায়ী পুলিশ ক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন নরসিংদী জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি ক্যাম্পের সার্বিক অবস্থা প্রত্যক্ষ করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্টের আন্দোলনের সময় এ এলাকার একটি পাড়া সহিংসতায় পুড়ে ছাই হয়ে যায়। পুনর্নির্মাণের পর এটি ছিল পুলিশ সুপারের প্রথম পরিদর্শন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পাঁচদোনা অস্থায়ী ক্যাম্পে উপস্থিত পুলিশ সদস্যদের থাকা-খাওয়া, নিরাপত্তা পরিবেশ ও কর্মপরিবেশ তিনি ঘুরে দেখেন। একইসঙ্গে ক্যাম্পের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উন্নয়নমূলক পরামর্শ দেন।

এ সময় পুলিশ সুপার চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd