• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

হামলা ও লুটপাটের পেছনে ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র ইন্ধন: মাহমুদুর রহমান মান্না

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
হামলা ও লুটপাটের পেছনে 'বড় ভাই' বা 'বড় আপা'র ইন্ধন: মাহমুদুর রহমান মান্না

১৭৭

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনা পরিদর্শন শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই হামলার পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র ইন্ধন না থাকলে সন্ত্রাসী গ্রুপের এত সাহস হতো না। মঙ্গলবার সকালে তিনি এই মন্তব্য করেন।

হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা করে মান্না জানান, তিন ঘণ্টা ধরে হামলা চললেও আধা কিলোমিটার দূরের থানা থেকে পুলিশ সময়মতো আসেনি। তিনি দাবি করেন, ৯৯৯-এ কয়েকবার ফোন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশসহ পাকিস্তান আমলেও কোনো সেবামূলক হাসপাতালের ওপর এমন বর্বর হামলার ঘটনা তার জানা নেই। তিনি হামলা ও লুটপাটকারীদের শেকড় খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মান্না বলেন, গণ-অভ্যুত্থানের পর কাঠামোগত সংস্কারের কথা বলা হলেও মৌলিক বিষয়গুলোর পরিবর্তন হয়নি। স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, সরকার যদি এই ঘটনায় নির্লিপ্ত থাকে, তবে জনগণের আস্থার সংকট তৈরি হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে কঠোর হাতে বিশৃঙ্খলা দমনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd