ইয়েমেনের হুতিদের হামলা ও নতুন হামলার হুমকির প্রেক্ষাপটে সৌদি আরবের সেনাপ্রধান তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সৌদি সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামাদ বিন রুয়ালি, তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলকুক বায়রাক্তারগলু এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির অংশ নেন।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে হুতিরা এবং তারা আরও হামলার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে তিন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকটি অনুষ্ঠিত হলো।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সৌদি আরবে হুতিদের হামলার বিষয়টি গুরুত্ব পেতে পারে।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা প্রতিরক্ষা জোটের অংশীদার দেশ। এই সময়ে তিন দেশের সেনাপ্রধানের বৈঠককে আঞ্চলিক নিরাপত্তার জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।