• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ফিরেছে: কাদের গনি চৌধুরী

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ফিরেছে: কাদের গনি চৌধুরী

৬৬

বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি ডেল্টাগ্রামের জনমত জরিপের উদ্ধৃতি দিয়ে জানান, সরকারের প্রতি ৭৫ দশমিক ৩ শতাংশ সমর্থন ও সন্তুষ্টি রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফ্রন্টের সভাপতি নাছিম আহমদসহ বিভিন্ন বক্তা উপস্থিত ছিলেন।

কাদের গনি চৌধুরী দাবি করেন, বাংলাদেশের উন্নয়নের ৭০ থেকে ৭৫ শতাংশ বিএনপির অবদান। তিনি বলেন, দেশের মানুষ আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ দেখতে চায়।

তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করেন। বিশেষ করে, ডলার ও রুপির বিপরীতে টাকার শক্তিশালী অবস্থান এবং তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ডের বিষয়টি তুলে ধরেন।

কাদের গনি চৌধুরী বলেন, বর্তমান সরকার বিদেশি ঋণের পরিশোধে রেকর্ড সৃষ্টি করেছে। তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন এবং পরিবেশের প্রতি গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd