• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য: শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য: শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান

৯৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাহস থাকলে এখনই দেশে ফিরে আসুন। তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারব না। বিদেশে বসে অনলাইনে হুঙ্কার দিলে চলবে না। বাংলাদেশের মাটিতে আসলে তাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

শনিবার বিকেলে জামালপুরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উন্নয়নের নামে লুটপাট করেছে। তিনি দাবি করেন, সারাদেশে কোনো উন্নয়ন হয়নি, শুধু ঢাকায় কয়েকটি সেতু ও ওভারপাস নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে।

সমাবেশটি শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমুখ।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd