• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১২ বছর আগের ফেসবুক আইডি নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

Reporter Name / ৬৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১২ বছর আগের ফেসবুক আইডি নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

১৯০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছেন যে, ইসলামী ছাত্রশিবির ১২ বছর আগের একটি ফেসবুক আইডি নিয়ে গুজব ছড়াচ্ছে। তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন।

হামিম তার স্ট্যাটাসে কিছু স্ক্রিনশট যুক্ত করেন, যেখানে দেখা যায়, তিনি বিএনপি ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিছু মন্তব্য করেছেন। এর আগে, ওই একই ফেসবুক আইডির কিছু স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে হামিম ইসলামী ছাত্রশিবিরের পক্ষে লিখেছিলেন বলে দাবি করা হয়।

হামিম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “ক্লাস ৮, তাও ২০১৪ সাল। আজ থেকে ১২ বছর আগের আইডি। সেটা নিয়ে গুজবকর্মে নেমেছে সাবেক ছাত্রলীগ ওরফে ইসলামী ছাত্রশিবির।” তিনি আরও বলেন, “একটি পোস্টে তৎকালীন সময়ের ছাত্রদলের সেক্রেটারিকে ট্যাগ দেয়া হয়েছে, সেটি নিয়েও অপপ্রচার করার চেষ্টা হচ্ছে।”

হামিম তার স্ট্যাটাসের শেষে ইংরেজিতে ‘CRY More’ লিখে মন্তব্য করেন, “যখন আমরা প্রকাশ্যে এসব বলি, তোমরা তখন লীগের মিছিলে স্লোগান দিতে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd