• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

চাকরিতে রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
চাকরিতে রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১২৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ও সুপারিশের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, মেধা ও যোগ্যতার পরিবর্তে নেতার ফোনের সংস্কৃতি চাকরির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) তিনি ফেসবুক পোস্টে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের কারণে প্রার্থী বাদ পড়ার বিষয়টি তুলে ধরেন। তার দাবি, এই প্রক্রিয়ার কারণে অন্তত এক হাজার প্রার্থী বাদ পড়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, চাকরির জন্য নির্বাচিত হওয়ার পরও প্রার্থীদের রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করতে হচ্ছে। তিনি বলেন, নিয়োগের শর্তে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণকে অনুপযুক্ততার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

তিনি ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগের সমালোচনা করেন। তার মতে, এতে রাজনৈতিক প্রভাব ও লবিংয়ের সুযোগ বাড়বে। তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যের উল্লেখ করে বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ফোন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নিয়োগব্যবস্থার সংস্কারকে জরুরি দাবি করে তিনি বলেন, চাকরির জন্য একজন তরুণের পরিচয় হওয়া উচিত তার মেধা ও যোগ্যতা, রাজনৈতিক পরিচয় নয়। তিনি আশা প্রকাশ করেন যে, তরুণরা তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে রাজনৈতিক জবাব দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd