• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]

১১ দলের লং মার্চে নারীদের স্বাগত জানানো

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
১১ দলের লং মার্চে নারীদের স্বাগত জানানো

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে স্বাগত জানাতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় নারীদের উপস্থিতি দেখা গেছে।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চ শুরু হলে জাতীয় সংসদের পূর্ব পাশের সড়ক, মহাখালী, বনানী, উত্তরা, গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে নারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে লংমার্চের বহরকে হাত নেড়ে অভিবাদন জানান।

জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীরা পুরুষদের পাশেই আলাদাভাবে লাইনে দাঁড়িয়ে লংমার্চকে স্বাগত জানান। এ সময় তাদের হাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd