• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল

১৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল পদত্যাগ করেছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র পাঠান।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন ভ্রমণসংক্রান্ত আর্থিক জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতার ভুল উপস্থাপন এবং বাংলাদেশে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগ রয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। গত বছরের শেষের দিকে তাকে বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।

সায়মা ওয়াজেদ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছর মেয়াদে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব নেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর তাকে ছুটিতে পাঠানো হয়।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে এবং এ কারণে তিনি সংস্থাটির নেতৃত্বের প্রতি বিশ্বাস ও আস্থা হারিয়েছেন। তিনি আরও জানান, বিনা বেতনে ছুটিতে থাকার কারণে তার আর্থিক অবস্থাও অসহনীয় হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd