• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যামচেমের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত তিন দশকে অ্যামচ্যাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

তিনি জানান, অ্যামচ্যামের সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং দেশের জাতীয় রাজস্বে ২০ শতাংশেরও বেশি অবদান রাখছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগ আকর্ষণে পূর্বাভাসযোগ্যতা, ব্যবসা পরিচালনার সহজ পরিবেশ এবং স্থিতিশীল নীতিগত কাঠামো প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ-মার্কিন অর্থনৈতিক অংশীদারত্বের আগামী অধ্যায় আরও সম্ভাবনাময় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd