• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর উপলক্ষে উৎসবের আমেজ

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর উপলক্ষে উৎসবের আমেজ

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (৬ সেপ্টেম্বর) প্রথমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

সফরের প্রেক্ষাপটে শহরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ চলছে। প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও পৌরসভার কর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঠাকুরগাঁওবাসী রাষ্ট্রপতিকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন এবং সকাল ১১টা ৪০ মিনিটে মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর তিনি পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।

সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরের প্রতিটি কর্মসূচি ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd