• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

উরুগুয়েতে বার্ড ফ্লু শনাক্ত, স্বাস্থ্য জরুরি অবস্থা জারি

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
উরুগুয়েতে বার্ড ফ্লু শনাক্ত, স্বাস্থ্য জরুরি অবস্থা জারি

২৬

উরুগুয়ে সরকার বাড়িতে পালন করা হাঁস-মুরগির মধ্যে উচ্চমাত্রার সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর দেশব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কলোনিয়া বিভাগে পাখির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়। প্রাথমিক পরীক্ষায় ভাইরাস শনাক্ত না হলেও পরবর্তী সরকারি পরীক্ষাগারে এইচ৫ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার উপস্থিতি নিশ্চিত হয়।

সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আক্রান্ত খামার বা স্থাপনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাণিজ্যিকভাবে নিবন্ধিত নয় এমন পাখি পরিবহনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জরুরি নির্দেশনার আওতায় বাড়িতে পালন করা ও নিয়ন্ত্রণের বাইরে থাকা পাখির অভ্যন্তরীণ পরিবহন বন্ধ রাখা হয়েছে। তবে সরকারি পোলট্রি মনিটরিং সিস্টেমে নিবন্ধিত পাখি এ বিধিনিষেধের বাইরে থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত পাখি থেকে মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি থাকলেও রান্না করা পোলট্রি মাংস বা ডিম খাওয়ায় মানুষের স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই। সাধারণ মানুষকে অসুস্থ বা মৃত পাখি হাতে না ধরার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd