• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ 

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৪৪ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

৭৪

চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধিঃ

 

চিরিরবন্দরে পুনটি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে ড্রেনের কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ।

জানা গেছে, ১০ পুনটি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর কানদুড়া হাজিপাড়ার জবেদ আলীর বাড়ির পাশে ৬৬.৬ মিটার ড্রেনের জন্য ২ লক্ষ ৬৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ড্রেনেজ নির্মাণ প্রকল্পের কাজের সভাপতি ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান মন্ডলকে। উক্ত কাজে শিডিউল অনুযায়ী হওয়ার কথা থাকলেও প্রকল্পর সভাপতি নিম্নমানের ইট দিয়ে কাজটি শুরু করেন।

এলাকাবাসীর অভিযোগ প্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলামকে অবহিত করলে তাৎক্ষণিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও) মোঃ শফিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা -তুজ-জোহরা ( ২৫ মে ) বেলা ১১ টায় দক্ষিণ ভবানীপুরে প্রকল্প পরিদর্শনে আসেন প্রকল্প দেখে অসন্তোষ প্রকাশ করে (পি আই ও) কে শিডিউল অনুযায়ী কাজ করে নেওয়ার নির্দেশ দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও ) মোঃ শফিউল ইসলাম, প্রকল্প সভাপতি ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান মন্ডলকে ড্রেনে বিছানো নিম্নমানের ইট গুলো সরে ফেলার দেওয়ার নির্দেশ দেন ।

এ ব্যাপারে প্রকল্প সভাপতি ইউপি সদস্যা মোঃ ফয়জার মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, নিম্নমানের ইট দিয়ে কাজ করার কথা স্বীকার করেন। প্রকল্প কর্মকর্তার নির্দেশ অনুযায়ী নিম্নমানের ইট গুলো সরে দিয়ে কাজ করা হবে ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম বলেন, শিডিউলের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। এর পর যদি কাজের অনিয়ম করে প্রকল্প সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ব্যাপার উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা-তুজ-জোহরার সঙ্গে কথা হলে তিনি জানান, ড্রেনের কাজের প্রকল্প সভাপতি কোন অসঙ্গতি বা অনিয়ম পাওয়া গেলে তা কখনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd